মালদায় জওহর নবোদয় বিদ্যালয় স্থাপনের পথে বড় পদক্ষেপ
মালদা জেলার পুরাতন মালদা ব্লকের সৈয়দপুর মৌজায় কেন্দ্রীয় জওহর নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য ১১ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
এই উপলক্ষে প্রস্তাবিত বিদ্যালয়ের জমি পরিদর্শন করেন পুরাতন মালদার বিধায়ক গোপাল চন্দ্র সাহা।
এই বিদ্যালয় চালু হলে জেলার মেধাবী ছাত্রছাত্রীরা উন্নতমানের আবাসিক শিক্ষার সুযোগ পাবে। পাশাপাশি মালদার শিক্ষা পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

