আর জি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিক নিজের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এর ছাত্র।
নাম উজ্জ্বল সরেন। মৃত এমবিবিএস ছাত্রী অনিন্দিতা সরেন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এর ছাত্রী। মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। প্রেমিক উজ্জলের বাড়ি পুরুলিয়াতে।
বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয়। প্রেমিক উজ্জ্বলের সাথে দেখা করতে অনিন্দিতা মালদা এসেছিল। সে অসুস্থ হয়ে পড়ে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সঠিক চিকিৎসা হয়নি বলে পরিবারের দাবি।
ঘটনার পর থেকেই উজ্জ্বল বেপাত্তা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করছে ইংরেজবাজার থানার পুলিশ।
আর জি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
Related Posts
মালদহ জেলার সীমান্ত এলাকা থেকে বড় পরিসরে উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশের অভিযানে তিনজন গ্রেফতার হয়েছেন।
মালদহ জেলার সীমান্ত এলাকা থেকে বড় পরিসরে উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশের অভিযানে তিনজন গ্রেফতার হয়েছেন।– একাধিক উৎসে দেখা যাচ্ছে যে কফ সিরাপ পাচারে সীমান্তবর্তী এলাকা ব্যবহার হচ্ছে। –…
চাকরি মালদহের গনি খান ইঞ্জিনিয়ারিং কলেজ (GKCIET)
১) শিক্ষক (Faculty) বিষয়ক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নম্বর : 02/F/2025, তারিখ : 30.10.2025 পদসমূহ : ২) অ-শিক্ষক (Non-Teaching) বিষয়ক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নম্বর : 02/NF/2025, তারিখ : 30.10.2025 পদসমূহ:

